শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রুশ-ইরান সম্পর্ক নিয়ে পুতিন যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ১১:০৬ পিএম

শেয়ার করুন:

রুশ-ইরান সম্পর্ক নিয়ে পুতিন যা বললেন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ফাইল ফটো)। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে বিদ্যমান সম্পর্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি বলেছেন, দু’দেশের মধ্যকার এই সুসম্পর্ক আরও বাড়ানোর জন্য যা কিছু করা দরকার তার সবই করবে রুশ কর্তৃপক্ষ। সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।

প্রেসিডেন্ট পুতিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ২৪টি রুশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

সম্পর্ক ঘনিষ্ঠ করার বৃহত্তর লক্ষ্য নিয়ে ইরানে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠান চালুর কথা উল্লখ করে তিনি বলেন, বিশ্বের অন্য দেশেও রুশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কৌশলগত মিত্র ইরান ও রাশিয়া গত কয়েক বছর ধরে সামরিক এবং প্রতিরক্ষা খাতসহ নানান ক্ষেত্রে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপরে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে এই সম্পর্ক আরও বেড়েছে।

আরও পড়ুন: ইরানের অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র


বিজ্ঞাপন


এছাড়া, গত ২০ সেপ্টেম্বর ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আলি বাকেরি তেহরান সফররত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এক বৈঠকের পর বলেন, তেহরান ও মস্কো দীর্ঘমেয়াদি সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তির জন্য রোড ম্যাপ তৈরি করছে।

সূত্র : তাস, ইরনা

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর