বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানের বিমানবাহিনীতে যুক্ত হলো রাশিয়ার উন্নত প্রশিক্ষণ বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

ইরানের বিমানবাহিনীতে যুক্ত হলো রাশিয়ার উন্নত প্রশিক্ষণ বিমান
রাশিয়ায় নির্মিত ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান (ফাইল ফটো)। ছবি: দ্যা জেরুসালেম পোস্ট

ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে রাশিয়ায় নির্মিত ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান। এই উন্নত প্রশিক্ষণ বিমানে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বৈশিষ্ট্য রয়েছে।

ইরানের কয়েকটি বার্তা সংস্থা বিমানের একটি ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে যে এতে ইরানি বিমানবাহিনীর লোগো আঁকা রয়েছে এবং বিমানটি হ্যাঙ্গারে দাঁড়িয়ে আছে।


বিজ্ঞাপন


ইয়াক-১৩০ বিমানটি রাশিয়া ও ইতালির একটি বিমান নির্মাণ কোম্পানি যৌথভাবে তৈরি করেছে। দুই আসন বিশিষ্ট এই বিমান প্রশিক্ষণের কাজে যেমন ব্যবহার করা যায়, তেমনি হালকা যুদ্ধেও ব্যবহার করা চলে।

২০১০ সাল থেকে রাশিয়ার বিমানবাহিনী এই প্রশিক্ষণ বিমান ব্যবহার করে আসছে। এর পাশাপাশি আলজেরিয়া, বাংলাদেশ, বেলারুশ, মিয়ানমার এবং লাওস এই বিমান ব্যবহার করছে। 

বিমানটি মোট তিন হাজার কেজি যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। ইয়াক-১৩০ বিমানটি ওয়ান মাক গতিতে চলতে পারে এবং ১২,৫০০ মিটার বা ৪১ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম।

এর আগে এই বছরের শুরুর দিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি স্বদেশী ইয়াসিন প্রশিক্ষণ বিমানের উত্পাদন কারখানা চালু করেছিলেন। এটার মাধ্যমে কাছাকাছি বিমান সহায়তার কাজও করা যেতে পারে।


বিজ্ঞাপন


সূত্র : প্রেস টিভি

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর