শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

সামুদ্রিক খাবার রফতানিতে ভারতের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

সামুদ্রিক খাবার রফতানিতে ভারতের রেকর্ড
ফাইল ফটো

সামুদ্রিক খাবার (সি ফুড) উৎপাদন ও রফতানিতে রেকর্ড গড়েছে ভারত। এটি ২০২২-২৩ অর্থবছরে এর থেকে রফতানিকৃত আয় আগের চেয়ে সর্বোচ্চ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে ভারত ৬৩ হাজার ৯৬৯ কোটি রুপির সামুদ্রিক খাবার রফতানি করেছে। এর পরিমাণ ছিল ১.৭ মিলিয়ন টন। এটি ২০২১-২২ অর্থবছরের তুলনায় রফতানির দিক দিয়ে ২৬.৭৩ শতাংশ এবং মূল্যের দিক দিয়ে ৪.৩১ শতাংশ বেশি।


বিজ্ঞাপন


ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হিমায়িত চিংড়ি পরিমাণ এবং মূল্য উভয় ক্ষেত্রেই প্রধান রফতানি পণ্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ভারতের সামুদ্রিক খাবারের প্রধান আমদানিকারক হয়ে উঠেছে।

এক বছরে হিমায়িত চিংড়ি রফতানি করেছে ভারত আয় করেছে ৪৩ হাজার ১৩৫ কোটি রুপি। এছাড়াও রফতানি হওয়া উল্লেখযোগ্য সামুদ্রিক খাবারের মধ্যে রয়েছে হিমায়িত মাছ।

মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন হল ভারতীয় সামুদ্রিক খাবারের মূল বাজার। দক্ষিণ পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম বাজার।

সূত্র: এএআই


বিজ্ঞাপন


একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর