শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়ায় স্কলারশিপ নিয়ে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

au

অস্ট্রেলিয়ার সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের (বৃত্তি) ঘোষণা দিয়েছে। ‘রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি)’ নামের এই স্কলারশিপ দেশটির অন্যতম শিক্ষা বৃত্তি। 

প্রতিবছর স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য এ স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সাধারণত মাস্টার্সের জন্য দুই বছর ও পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছরের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপ নিয়ে বিনা খরচে পড়ার সুযোগ

দেশটির সিডনি বিশ্ববিদ্যালয়ের অধীন দেওয়া হয় এ বৃত্তি। সিডনি বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং পিএইচডি স্নাতকোত্তরে আগ্রহী বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

সিডনি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়। ওশেনিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস ক্যাম্পারডাউন এবং ডার্লিংটন শহরতলিতে। ১৬টি অনুষদ এবং স্কুল নিয়ে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ আছে।

sydney


বিজ্ঞাপন


স্কলারশিপের সুযোগ–সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থাসহ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ—সব মিলিয়ে বছরে ৪০ হাজার ১০৯ ডলার মিলবে।

আবেদনের যোগ্যতা

* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

* একাডেমিক ভালো ফল থাকতে হবে।

* গবেষণা পরিচালনার যোগ্যতা থাকতে হবে।

* বর্তমানে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তরের অফার লেটার থাকতে হবে।

* গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে।

* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএসে ন্যূনতম স্কোর ৬.৫ পেতে হবে।

au

প্রয়োজনীয় কাগজপত্র

* আবেদনকারীর পাসপোর্ট ও ছবি।

* একাডেমিক কাগজপত্র।

* মোটিভেশন লেটার।

* রিসার্চ প্রপোজাল।

* রেফারেন্স লেটার।

* আবেদনকারীর সিভি।

* আইএলটিএস একাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর।

আবেদন যেভাবে

অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর