শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

বিদেশে উচ্চশিক্ষা

বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কোন দেশ?

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

study

বাংলাদেশের অনেক শিক্ষক প্রতিবছর উচ্চশিক্ষা নিতে বিদেশে পাড়ি জমান। এইচএসসির পর শিক্ষার্থীদের ভর্তি পছন্দের তালিকায় যেমন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় আছে, তেমনি অনেকে বিদেশে পড়তে যাবার কথাও ভাবছেন।

বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করতে যায়। অনেক স্নাতক পর্যায়ে অগাস্ট-সেপ্টেম্বর মাসে সেমিস্টার শুরু হয় বলে ভর্তির প্রক্রিয়া শুরু করা হয় ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ।


বিজ্ঞাপন


অনেক শিক্ষার্থী মনে করেন, বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার যে খরচ তার চেয়ে বিদেশে পড়াশোনার খরচ কম। 

STUDY-MAIN

কোন দেশে যেতে চান  শিক্ষার্থীরা?

উচ্চশিক্ষা পেতে দেশ নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র। এরপর আছে কানাডা এবং যুক্তরাজ্য।  


বিজ্ঞাপন


শিক্ষার্থীরা মনে করেন, এসব দেশের পরিবেশ অনেক ভালো। পড়াশোনা শেষে সেখানে ভালো ভবিষ্যৎ আছে। তাই আমি কানাডার প্রতিই বেশি গুরুত্ব দিচ্ছি।''

কিছু কিছু দেশ বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করে থাকে। এসব দেশ চায় বিদেশি শিক্ষার্থীরা তাদের দেশে আসুক। এসব দেশের তালিকায় আছে চীন, মালয়েশিয়া, জার্মানি এবং পূর্ব ইউরোপের অনেকগুলো দেশ। তাই বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এসব দেশ রয়েছে। 

তবে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলেঅ বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

study-23

শিক্ষার্থীদের কানাডা ও অস্ট্রেলিয়া বেছে নেয়ার প্রধান কারণ, এসব দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে অভিবাসনে বিশেষ সুবিধা পেয়ে থাকে। ফলে খরচ বেশি হলেও শিক্ষার্থীরা এই দুইটি দেশেই বেশি যাওয়ার চেষ্টা করছেন। পড়াশোনা করতে গেলেও তাদের লক্ষ্য থাকে পরবর্তীতে সেখানে স্থায়ী হওয়া।

যাদের বাজেট খানিকটা কম, তারা মালয়েশিয়া অথবা চীনে যাচ্ছেন। এসব দেশে ভর্তি হওয়া সহজ, ভিসা পেতেও ঝামেলা কম হয়, ভর্তি হতে আইইএলটিএস লাগে না। ফলে অনেক শিক্ষার্থী ভাবেন, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে না পড়ে প্রায় সেই খরচে বিদেশে পড়াশোনা করে আসবেন।

সিরিয়াস স্টুডেন্টদের অনেকে ইউরোপের দেশে জার্মানি, নরওয়ে, সুইডেন যেতে আগ্রহী।

এস্তোনিয়া, পোল্যান্ডের মতো পূর্ব ইউরোপের দেশগুলোয় অনেক শিক্ষার্থীরা যেতে চান, কারণ সেখানে যাওয়ার খরচ খুব কম, ভিসা পাওয়াও সহজ। কিন্তু আমরা দেখেছি, এসব দেশে যারা যান, তারা পড়াশোনায় খুব একটা আগ্রহী থাকেন না। পরবর্তীতে তারা কাজের সন্ধানে অন্য দেশে চলে যান।

বিবিসির প্রতিবেদনে বলছে, একসময় যুক্তরাজ্যে বাংলাদেশে শিক্ষার্থীদের যাওয়ার হিড়িক থাকলেও, এখন সেই প্রবণতা নেই। তখন অনেক ভিসা কলেজ ছিল, যাদের কাজই ছিল বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে যেতে সহায়তা করা। পরবর্তীতে সেগুলো বন্ধ হয়ে গেছে। কড়াকড়িও অনেক বেড়েছে। ফলে যুক্তরাজ্যে যেতে চাওয়া শিক্ষার্থীদের সংখ্যা এখন অনেক কম।

ভারতের অনেক বিশ্ববিদ্যালয় বা কলেজেও বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করতে যান।

STUDY-LEAD

কোন দেশে পড়াশোনার খরচ কত?

বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে, এমন প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপির কর্মকর্তারা জানিয়েছেন, বিজ্ঞান, ব্যবসা, উন্নয়ন, সামাজিক সেবাসহ প্রায় সব ধরণের বিষয়ই বেছে নিচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও জায়গা ভেদে পড়াশোনার খরচের কম বেশি হয়ে থাকে।

কানাডা অথবা অস্ট্রেলিয়ায় প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করতে হলে বছরে ২০/২১ লাখ টাকা লাগবে। ব্যবসা বা অন্যান্য বিষয়ে পড়তে ১৫ থেকে ১৬ লাখ টাকা লাগতে পারে।

পূর্ব ইউরোপের দেশগুলোয় থাকা-খাওয়া ও টিউশন ফিসহ বছরে ১০/১২ লাখ টাকার মধ্যে হয়ে যায়।

জার্মানিতে অনেক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি না লাগলেও ১০ লাখ টাকা ব্লক একাউন্টে রাখতে হয়। সেখান থেকে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ ইউরো উত্তোলন করা যায়।

যুক্তরাজ্যে প্রকৌশলসহ জটিল বিষয়গুলোতে পড়াশোনার ক্ষেত্রে থাকাখাওয়াসহ বছরে ২৫ লাখ টাকার বেশি খরচ হয়ে যায়। তবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এই খরচ ১৭/১৮ লাখ টাকা হয়ে থাকে।

মালয়েশিয়ায় পড়াশোনার ক্ষেত্রে বছরে ৮/১০ লাখ টাকা লাগে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর