রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা ও চট্টগ্রাম মেডিকেলে নিউরোসায়েন্স সেন্টার হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

ঢাকা ও চট্টগ্রাম মেডিকেলে নিউরোসায়েন্স সেন্টার হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সপ্তাহেই এ দুই হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করে সেন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় এবং অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। 

চলতি অর্থবছরের মধ্যেই এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘মোর কমন দ্যান ইউ থিংক’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে, যা চলতি বছর আরও বাড়তে পারে। এ সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসাসেবা উন্নয়নে আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। 

পাশাপাশি আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণ ত্বরান্বিত করা এবং উচ্চমূল্যের ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়াতে হবে। মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা উচিত। একইসঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্র্নিমাণ কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীন প্রমুখ। 

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর