মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৯৪৯ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা হয়ে গেল ৫৩০ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭০৮ জন।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪২৫ জন। এছাড়া চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন এবং রংপুরে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এদিকে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৯৯৪ জন।
এর আগে গত বছর মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এএইচ



