মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি
ফাইল ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৫ জন।

এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪ জনে। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়ে গেছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এদিন রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৩৬৭ জন।

প্রসঙ্গত, গত বছর মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

এএইচ  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর