মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দুইজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি মাসের গত তিন সপ্তাহে বা ২১ দিনে রোগটিতে মৃত্যু হয়েছে ১০০ জনের। অন্যদিকে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়ে গেছে ৫১৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে।
আরও পড়ুন
রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর মধ্যে নভেম্বরে ২১ দিনে মারা গেছে ১০০ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৫৫ জন। এছাড়া চট্টগ্রামে ১৫০ জন, খুলনায় ১৭৪ জন, বরিশালে ১৬৭ জন, রাজশাহীতে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এর আগে গত বছর মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এএইচ




