বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা মেডিকেলের শিক্ষার্থী শাহরিয়ার সিয়াম আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

ঢাকা মেডিকেলের শিক্ষার্থী শাহরিয়ার সিয়াম আর নেই
শাহরিয়ার রশিদ সিয়াম

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৮৩ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার রশিদ সিয়াম মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকার ডেমরা এলাকায় একটি ভাড়া বাসায় বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্ট্রোক ধারণা করা হলেও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তার মৃত্যুর খবরে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেলের ডা. ফজলে রাব্বি হলের খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, শাহরিয়ার রশিদ সিয়াম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর