মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু প্রাণ নিল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু প্রাণ নিল আরও ৫ জনের
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৩৭ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০৭ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৫ নভেম্বর) ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৯৮ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট নিহত হন ৪১৩ জন। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর