বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬০ জন।

এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮১ জনে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে গেল ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

অন্যদিকে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২০৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৯ জন (সর্বমোট ৩০২ জন) ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন ৬২২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৫ হাজার ৯১৫ জন।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

সেই হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোই অনেক বেশি। মৌসুম পেরোলেও কমছে না রোগটির প্রকোপ। যা আতঙ্ক সৃষ্টি করেছে দেশজুড়ে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর