শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

সলিমুল্লাহ মেডিকেলের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওহাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ এএম

শেয়ার করুন:

সলিমুল্লাহ মেডিকেলের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওহাব
ছবি: সংগৃহীত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল ওহাব। তিনি বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তমের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল ওহাবকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পদায়নের জন্য তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

তিনি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর