রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৫৩
ফাইল ছবি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ মিলেছে ১ হাজার ৩৫৩ জনের শরীরে।

রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং উপসর্গে ১ হাজার ১৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৩৫৩ জনের মধ্যে নিশ্চিত হাম রোগী ৬৮ জন। হামের উপসর্গ মিলেছে ১ হাজার ২৮৫ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৫ জনের শরীরে। 

স্বাস্থ্য অধিদফতর আরও বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৯৫ জন। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর