সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
ফাইল ছবি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৮৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (২৫ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে আটজনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর