সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৮
হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে দেশে নতুন করে ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৮।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর