বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে দুই দিনব্যাপী ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র আয়োজন করেছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ শোভাযাত্রা শুরু হবে। চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে রাজধানীর পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানুষের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত এ চিকিৎসকের নেতৃত্বে প্রায় ৪০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল কর্মসূচিতে অংশ নেবে।

আয়োজকরা জানান, শোভাযাত্রাপথে নির্ধারিত ২১টি স্থানে পথসভা করা হবে। পাশাপাশি স্তন ক্যান্সার সম্পর্কে সহজ বাংলায় লেখা প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ প্রচারপত্র বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষ রোগটির লক্ষণ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা পান।

শোভাযাত্রার নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ, শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকি বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর, উজিরপুর, বরিশাল, নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়া।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বরিশাল টাউন হল-সংলগ্ন এলাকায় এবং শনিবার সকাল ৯টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পথসভা হবে।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর