বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রামক ব্যাধি হামের উপসর্গে মারা গেছে একজন। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। একই সময়ে হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০ জন। 

বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ২০৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১০৩ জন।

অন্যদিকে চলতি বছরে বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩৬২ জন। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৮৩ জন।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর