দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৬ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা, খুলনা, কুষ্টিয়া ও ভোলায় একজন করে মারা গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯২৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে টিকাদান কার্যক্রমও চলছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় ১ কোটি ১৬ শতাংশের বেশি টিকা দেওয়া হয়েছে।
এআরএম




