রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

জার্মানিতে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়নে উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

জার্মানিতে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়নে উচ্চপর্যায়ের বৈঠক
ছবি: সংগৃহীত

‘ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬’ উপলক্ষে জার্মানির বার্লিনের চ্যারিটে পাবলিক ইউনিভার্সিটি হাসপাতাল ক্যাম্পাসে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও প্রযুক্তিগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।

বৈঠকে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবিত ঋণের আওতায় বাংলাদেশে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে প্রসূতি মৃত্যুহার হ্রাস, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং ইউনিয়ন পর্যায়ে ২৪/৭ জরুরি প্রসূতি সেবা পৌঁছে দেয়ার জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। এছাড়া জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল পেশেন্ট ট্র্যাকিং ব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্ব পায়।

স্বাস্থ্য খাতের এ নতুন যুগান্তকারী উদ্যোগে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, বার্লিনের চ্যারিটি বিশ্ববিদ্যালয় ও বার্লিন ইনস্টিটিউট অব হেলথ প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দিচ্ছে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী ও মেয়েদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে এ আন্তর্জাতিক অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বাংলাদেশ প্রতিনিধি দল বার্লিনের চ্যারিটি হাসপাতালের আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও ক্যান্সার স্ক্রিনিং সুবিধাগুলো সরজমিনে পরিদর্শন করেন এবং ভবিষ্যতে উভয় দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত পোষণ করেন।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর