শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যৃ
ফাইল ছবি

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। 

এই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫১ শিশুর। আর নিশ্চিত হামে হামে মারা গেছে ১০৪ জন। অর্থাৎ, হাম ও এর উপসর্গ মোট ১ মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই পাঁচজন, চট্টগ্রামের একজন, সিলেটের একজন ও ময়মনসিংহের একজনের রোগী রয়েছে।

প্রতিবেদন আরও বলছে, এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৮৪৮ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩২৮ জন।

এছাড়া এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর