মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬০ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯২ হাজার ২১৬ জন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। যা ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯৯৬ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এএইচ




