বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু
ফাইল ছবি

সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩৯০ জন রোগী এসেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ৩৬ জন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে দুজন এবং উপসর্গে চারজন।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) হাম উপসর্গে ছয়জন মারা যায়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৯৩ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর