বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাংগীর আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাংগীর আলম
ডা. জাহাংগীর আলম

খাগড়াছড়ি জেলার নতুন সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. জাহাংগীর আলমকে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের যুগ্ম-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ১১ অক্টোবরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর