রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৯ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৮৬ হাজার ৪৫৮ জন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবারও (৩ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬০৮ জন।

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর