রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০০
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন।

গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১০৩ জনের।

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।

হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর