বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও চিকিৎসাসেবা জোরদার করতে পাঁচ লাখ ডেঙ্গু টেস্টিং কিট সহায়তা হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মন্ডল।

এ সময় কিটগুলো দেশজুড়ে বিতরণের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ট্রাফিক জ্যাম ও যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে হস্তান্তর অনুষ্ঠানটি এখানে আয়োজন করা হলেও সমস্ত কিট সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতালে কিট পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন প্রাপ্ত কিট ছাড়াও বর্তমানে সরকারি খাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। ফলে দেশের যেকোনো অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও চিকিৎসা প্রদান করতে স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত।

প্রতিবেশী দেশ ভারতে বেসরকারিভাবে ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রাজিল, থাইল্যান্ড বা ভারতে বেসরকারি পর্যায়ে ভ্যাকসিনের প্রয়োগ হলেও বিশ্বজুড়ে এখনো এটি ব্যাপকভাবে সরকারি স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত হয়নি।

বাংলাদেশে ভ্যাকসিন চালুর বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভ্যাকসিনের খরচ অনেক বেশি এবং এটি জনস্বাস্থ্যের জন্য কতটা কার্যকর ও ঝুঁকি মুক্ত তা নিশ্চিত হওয়া জরুরি। 

Screenshot_2026-10-01_130810

এ লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও আন্তর্জাতিক ভ্যাকসিন সংস্থা গ্যাভির সাথে আলোচনা চলছে। আন্তর্জাতিক নির্দেশিকা ও নিরাপত্তা নিশ্চিতকরণের পরই ভ্যাকসিন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বা,  কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর