শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজতে ডিএসসিসির মাসব্যাপী অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজতে ডিএসসিসির মাসব্যাপী অভিযান
রাজধানীর নগর ভবনে ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’ শিরোনামে মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় হাম ও রুবেলার টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে বিশেষ অভিযান শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ও এলাকাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে টিকাবঞ্চিত শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা হবে। এজন্য প্রায় দুই লাখ চার হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে ডিএসসিসি।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু এখনো হাম-রুবেলার (এমআর) টিকা পায়নি, তাদের শনাক্ত করবেন স্বাস্থ্যকর্মীরা। ডিএসসিসির সব অঞ্চল ও ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

তবে যেসব এলাকায় টিকাদানের হার তুলনামূলক কম, সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বস্তি, ভাসমান ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুদের খুঁজে বের করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন স্বাস্থ্যকর্মীরা।

ডিএসসিসি জানিয়েছে, মূল অভিযান শুরুর আগেই গত ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক অনুসন্ধান চালানো হয়। এ সময় হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়া তিন হাজার ১১৫ শিশুকে শনাক্ত করা হয়েছে।

শনাক্ত শিশুদের মধ্যে ইতোমধ্যে দুই হাজার ৮৮৪ জনকে টিকা দেওয়া হয়েছে। বাকি ২৩১ শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কাজ চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনর এই টিকাদান অভিযান আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনর এই টিকাদান অভিযান আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে

শনিবার শুরু হওয়া বিশেষ অভিযানে ডিএসসিসি এলাকার প্রায় দুই লাখ চার হাজার শিশুর টিকা গ্রহণের তথ্য যাচাই করা হবে। তাদের মধ্যে যারা হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়েছে, তাদের প্রয়োজনীয় এমআর টিকা দেওয়া হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট বয়সী শিশুদের শতভাগ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

কর্মসূচি সফল করতে অভিভাবকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সামাজিক নেতাদের সহযোগিতা চেয়েছে ডিএসসিসি। কোনো শিশু যাতে হাম-রুবেলার টিকা থেকে বাদ না পড়ে, সেজন্য মাঠপর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর