বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১২০ জন চিকিৎসককে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিএমইউ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. নজরুল ইসলাম। অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার ও বিএমইউ’র কনসালটেন্ট (ই-জিপি) অধ্যাপক আবু সৈয়দ মজুমদার।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অনুষ্ঠিত প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ নেন।
আইকিউএসির সভাপতি অধ্যাপক ডা. নুরুন্নাহার খানমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো. আবু ওবায়দা।
এসএইচ/এফএ




