রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘দেশে এত মেধাবী চিকিৎসক থাকতেও রোগীদের কেন বিদেশ যেতে হয়?’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

‘দেশে এতো মেধাবী চিকিৎসক থাকতেও রোগীদের কেন বিদেশ যেতে হয়?’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দেশে এতো মেধাবী চিকিৎসক থাকতেও বাংলাদেশের রোগীদের কেন চিকিৎসা করতে বিদেশ যেতে হয়- এমন প্রশ্ন রেখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে এই প্রশ্ন করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে চিকিৎসার জন্য তাদের বিদেশে যেতে না হয়। এতে আমাদের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। আমাদের এত মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও কেন রোগীদের ভারত, থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে?’

তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকরা বিদেশের চিকিৎসকদের মতোই সফলভাবে চিকিৎসা দিতে সক্ষম। প্রয়োজন শুধু যথাযথ সুযোগ-সুবিধা, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই আমাদের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে।’

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর