বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ এএম

শেয়ার করুন:

পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ও মহাসচিব ডা. এ এম শামীমের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ‘কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করা জরুরি। তদন্ত কমিটি নিরপেক্ষ, স্বচ্ছ ও নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বিবৃতিতে আরও বলা হয়, মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

সংগঠনটি বলছে, কোনো চিকিৎসা-সংক্রান্ত অভিযোগ থাকলে তা তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। রোগীর ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে নিশ্চিত করা প্রয়োজন।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর