বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
ফাইল ছবি

সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেল। 

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হাম উপসর্গে সারাদেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ১,০০২ জন। 

এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ১৮৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৬৯ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ১১৯ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে মোট ১৯ হাজার ৯০৪ জনের হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ রয়েছে এমন রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর