মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে ২,৫০০-এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ২,৫০০-এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের কথা জানিয়েছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ২০২৩ সালের জুনে কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালুর পর থেকে এ পর্যন্ত ২,৫০০-এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। একই সময়ে সফলভাবে ৬টি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে।

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) রেডিওথেরাপি সেবার সাফল্য ও অর্জন তুলে ধরতে এক প্রেস মিটের আয়োজন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্যান্সারে আক্রান্ত প্রায় ৬০ শতাংশ রোগীর চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ রোগী যথাযথ রেডিওথেরাপি চিকিৎসার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পান। ক্যান্সারের ধরন, অবস্থান ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী রোগীদের রেডিওথেরাপির পরিকল্পনা করা হয়।

চট্টগ্রাম ও আশপাশের জেলার ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ঢাকায় কিংবা দেশের বাইরে যেতে হতো। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যেই ২০২৩ সালের জুনে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এটি এ অঞ্চলের প্রথম ও একমাত্র কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার।

বর্তমানে সেন্টারটিতে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং প্যালিয়েটিভ কেয়ারের সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ মঞ্জুর হোসেন এবার এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে

রোগীর প্রয়োজন অনুযায়ী এখানে IMRT, VMAT, হাইপোফ্র্যাকশনেটেড রেডিওথেরাপি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (SBRT) এবং স্টেরিওট্যাকটিক রেডিওসার্জারি (SRT)-এর মতো আধুনিক রেডিয়েশন প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেবার মাধ্যমে জটিল রক্তরোগ ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডাঃ আরিফ মাহমুদ বলেন, ‘আধুনিক প্রযুক্তির পাশাপাশি ক্যান্সার চিকিৎসায় দক্ষ ও সমন্বিত মেডিকেল টিম গুরুত্বপূর্ণ। রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

প্রেস মিটে প্রফেসর ডাঃ সাজ্জাদ মোহাম্মাদ ইউসুফ, ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বলেন, ‘চট্টগ্রামেই উন্নত ক্যান্সার চিকিৎসার সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ২,৫০০-এর বেশি রোগীকে রেডিওথেরাপি দিতে পারা সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অর্জন।’

আরও পড়ুন: রেডিও-কেমো থেরাপি ছাড়াই নির্মূল হবে ক্যানসার, জানুন কীভাবে

ডাঃ তানভীর আহমেদ, কনসালট্যান্ট ও রেডিওথেরাপি সার্ভিস কো-অর্ডিনেটর বলেন, ‘ক্যান্সারের চিকিৎসায় রোগীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত চিকিৎসা গুরুত্বপূর্ণ। আমাদের সেন্টারে সেই সমন্বিত সেবাই নিশ্চিত করা হচ্ছে।’

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডাঃ হাসান শাহরিয়ার কবির বলেন, ‘ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয় অত্যন্ত জরুরি। এভারকেয়ার চট্টগ্রামে রোগীদের জন্য সেই সমন্বিত চিকিৎসার সুযোগ তৈরি করেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ডা. ভাস্কর চক্রবর্তী, ভিজিটিং কনসালট্যান্ট, মেডিকেল এন্ড রেডিয়েশন অনকোলজি; ডা. হাসনিনা আক্তার, কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি; ডাঃ নয়ন ভৌমিক, এটেন্ডিং কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি এবং ডা. মেজবা উদ্দিন চৌধুরী, কনসালট্যান্ট, হেমাটোলজি অ্যান্ড বিএমটি সেন্টার, ক্যান্সার কেয়ার সেন্টার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত তিন বছরে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার উন্নত ক্যান্সার চিকিৎসাকে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের আরও কাছে নিয়ে এসেছে। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক ও সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর