সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে মৃত্যু হাজার ছোঁয়ার দ্বারপ্রান্তে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) রোগটির উপসর্গ নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৮৯৭ জন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১৬ জন।
অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনে। তাদের মধ্যে ১৯ হাজার ৭৫৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এছাড়া চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে চাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।
এএইচ




