দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫১২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ) ১৩৯ জন, ঢাকা বিভাগে (মহানগর বাদে) ১০১ জন, বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন ও রংপুর বিভাগে ১৩ জন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৭ হাজার ১৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই হাজার ৭৪০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪০ হাজার ৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে আক্রান্ত ৪ হাজার ১৯৮ জন।
আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের।
এছাড়া ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
এসএইচ/এআরএম




