সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

থামছেই না হামের প্রকোপ, আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ফাইল ছবি

সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের প্রকোপ যেন থামছেই না। রোগটির উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৭৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৭৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জন।

অন্যদিকে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং ৩১ আগস্ট পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জন।

এছাড়া চলতি বছরে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর