রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিপিএইচসিডিএ’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিপিএইচসিডিএ’র অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)।

শনিবার (২২ আগস্ট) বিপিএইচসিডিএ সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেব বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা. এ এম শামীম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিননন্দন জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) এর পক্ষ থেকে অভিনন্দন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বহুদূর—এই প্রত্যাশা।’

গত ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শপথের আনুষ্ঠানিকতা শেষে সাক্ষর করে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে জয়ী হন মির্জা ফখরুল। তিনি ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন রাত দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর