বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হলেন অধ্যাপক আকরাম হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হলেন অধ্যাপক আকরাম হোসেন
অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন। - ফাইল ছবি

রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিসিপিএসের সচিব অধ্যাপক ফিরোজ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভায় গত ২০ জুলাই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেনকে রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। তার দায়িত্বের মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে দুই বছর।

রেডিওথেরাপি অনুষদে তার সক্রিয় অংশগ্রহণ বিসিপিএসের মর্যাদা ও সুনাম আরও সমুন্নত করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জাতীয় পরামর্শক হিসেবেও কাজ করেছেন এবং জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কৌশল, জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কৌশল ও পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যনীতি প্রণয়নে অবদান রেখেছেন। এ ছাড়া তিনি ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।

তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্রেড-১ ও জ্যেষ্ঠতম অধ্যাপক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। দীর্ঘদিন ধরে ক্যানসার চিকিৎসা, চিকিৎসাশিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যনীতি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর