শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

রোটারির ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেলেন ডা.  রাসকিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

রোটারির ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেলেন ডা.  রাসকিন
ছবির বামপাশ থেকে গোলাপি শার্ট পরিহিত ডা. রাসকিন

মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় ২০২৫-২০২৬ সালের জন্য আন্তর্জাতিক রোটারির ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেলেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ  রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। 

শনিবার (৮ আগস্ট) বিকেলে বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে এই পদক হস্তান্তর করেন কান্ট্রি কোঅরডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান। 

ডি- ৬৪ ও ডি-৬৫ থেকে পাঁচজন করে, অর্থাৎ বাংলাদেশ থেকে মোট ১০ জনকে এ বছর এই পদক দেওয়া হয়েছে। 

ডা. রাসকিন একজন নিবেদিত রোটারিয়ান। তিনি এর আগে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যানসার কমিটির চেয়ারম্যান, ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। এ বছর তিনি জেলা ৬৪-এর প্রশিক্ষণ সমন্বয়কারী। 

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে ৩০ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পর প্রকল্প সমন্বয়কারী হিসেবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল গড়ে তোলার দায়িত্ব পালন করছেন ডা. রাসকিন। এছাড়া দিনাজপুরে ‘বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল’ প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 

ডা. রাসকিন বাংলাদেশ ক্যানসার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ক্যানসার প্রতিরোধ ও স্ক্রিনিং ও অস্বচ্ছল ক্যানসার রোগীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর