বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

নিপসমের নতুন ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসরিন সুলতানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

B
অধ্যাপক ডা. নাসরিন সুলতানা

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

বুধবার (১৭ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিপসমের ভারপ্রাপ্ত পরিচালক পদে পদায়ন করা হলো।’

প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ২১ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২২ জুন তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর