মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

বিসিপিএসের নতুন সভাপতি মওদুদ আলমগীর, সম্পাদক ইমতিয়াজ ফারুক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

বিসিপিএসের নতুন সভাপতি মওদুদ আলমগীর, সম্পাদক ইমতিয়াজ ফারুক
ডা. মওদুদ হোসেন আলমগীর ও ডা. ইমতিয়াজ ফারুক। ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. ইমতিয়াজ ফারুক। মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিভিন্ন পদে কাউন্সিলররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. নুরউদ্দিন আহমদ, সহ-সভাপতি পদে ডা. লুতফুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ডা. সেহরিন ফারহাদ সিদ্দিকা এবং সদস্য (১) পদে নির্বাচিত হয়েছেন ডা. কাজী দীন মোহাম্মদ। 


বিজ্ঞাপন


এছাড়া সদস্য (২) পদে কোনো প্রার্থীর মনোনয়ন জমা না পরায় ওই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

এমএইচ/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর