শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে। প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এটি।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯১। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫২২ জনের।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন ও সিলেট বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের হামে সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬২০ জন।

একই সময়ে ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর