মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬০০ ছুঁইছুঁই, ২৪ ঘণ্টায় আরও ৬ প্রাণহানি
২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর প্রাণহানি। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ শিশু।

মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৫০৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪২ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯২ জন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৪ শিশু। আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯০ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৩ হাজার ৩৬২ জন। এ সময় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৯ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে ৫৯ হাজার ১০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪ হাজার ৮১২ জন।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর