সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর চন্দ্র দাসের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৩০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ শোক জানান। পাশাপাশি শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (২৯ মে) রাত ১১টার দিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. শংকর দাস।
দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন এই চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।
শনিবার (৩০ মে) সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নিজ বাসভবনে ডা. শংকর চন্দ্র দাসের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
এসএইচ/এএইচ




