শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।  এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দুজন এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়।  একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২টি শিশু।  

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৪৮৫ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৬৮ হাজার ৫৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৭৯৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫১ হাজার ৫১১ শিশু বাড়ি ফিরেছে। 

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৪৩।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর