বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে ৬২ জনের শরীরে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত দুই মাসে সারা দেশে হামে ও হামের উপসর্গে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ হাজার ৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হামে ও উপসর্গে মৃত্যু হয়েছে ২৩৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৯৪ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে বুধবার (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর