রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ছুটিতেও চালু থাকবে বিএমইউ’র ইনডোর ও জরুরি বিভাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

ছুটিতেও চালু থাকবে বিএমইউ’র ইনডোর ও জরুরি বিভাগ

পবিত্র ঈদুল আজহার ছুটিতেও বিশেষ ব্যবস্থাপনায় চালু থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইনডোর ও জরুরি বিভাগ। এ ছাড়া ২৭ ও ৩০ মে খোলা থাকবে বহির্বিভাগ। এতে চিকিৎসা সেবা নিতে পারবেন রোগীরা।

রোববার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী বিএমইউ’র ইনডোর ও জরুরি বিভাগ সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহাতেও খোলা থাকবে। সেইসঙ্গে ২৭ ও ৩০ মে বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় জানায়, বিএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদের দিন ২৮ মে বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোগীদের সুবিধার্থে বিএমইউ’র বহির্বিভাগ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগামী ২৭ মে বুধবার এবং ৩০ মে শনিবার খোলা থাকবে। ২৭ ও ৩০ মে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম সফল করার জন্য বিএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানকে বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আগামী ১ জুন সোমবার সম্পূর্ণভাবে খুলবে এবং ওইদিন ১ জুন রোজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হবে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর