রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

হাম ও উপসর্গ আরও ১১ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। 

নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ৫০৩ জন সন্দেহজনক হাম রোগী এবং ২০৫ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত।


বিজ্ঞাপন


রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৫ শিশুর।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জন।


বিজ্ঞাপন


এ সময়ের মধ্যে মোট ৩৪ হাজার ৯০৯ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ হাজার ৮৬২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর