যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রুপান্তর করা হচ্ছে। এরই মধ্যে ১০০ শয্যার সেবা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, ‘১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌগাছা, যশোর এর বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের লক্ষ্যে সংযুক্ত পত্রে চাহিত মেডিকেল যন্ত্রপাতির সম্ভাব্য মূল্যসহ তালিকা জরুরিভিত্তিতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
সিভিল সার্জনের কাছে পাঠানো এই চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের দফদরে পাঠানো হয়েছে।
এসএইচ/এমআই




