বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শাখার নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মমেক ছাত্রদলের নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানবীর আব্দুল্লাহ এবং সদস্য সচিব হয়েছেন মেহেদী হাসান।
শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
বিজ্ঞাপন
নবগঠিত কমিটির ১৩ সদস্যকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন নূর এ জাওয়াত রুতাব। এ ছাড়া অন্যান্য যুগ্ম আহ্বায়কেরা হলেন মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, আলিফ সরকার, মো. জান্নাতুল ইসলাম নাবিল, আবরার তাসিন, মো. আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, মো. জাকারিয়া আরজু, সাব্বির আহমেদ সৌরভ ও মো. শাজারুল ইসলাম নাহিন।
এ ছাড়া ৩৬ জনকে নবগঠিত কমিটির সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে। তারা হলেন, নাফিস আহনাফ আলিফ, মেহেরাব হোসেন মিয়াদ, মো. আসাদুজ্জামান কবি, দেবাশীষ অধিকারী, মো. সিয়াম হোসাইন, মাইনুল হাসান, আকিফ তানজিম, প্রান্ত সাহা, জয় বরন সাহা, এরিস্ট মল্লিক, সামিউল বাসার রাতুল, আলফি জাওয়াদ, মো. ঝিনুক মিয়া, তানভীর হোসেন দুর্জয়, তাহসীন রাহাত সাদমীম, নাঈম চৌধুরী, কাজী তাহসিন ইশমাম তিহান, মো. খালেদ মাহমুদ, মো. সফিকুল ইসলাম সাব্বির, তামবীর হাসান, এবি আরাফাত সান, মো. আমানউল্লাহ, তাজওয়ার মোহাইমিন জোহান, মুতাসির আদনান নিবিড়, আসাদুল্লাহ আল গালিব, মো. সাজারুল ইসলাম রাজিব, মো. তৌফিকুর রহমান, মো. আনজাম সামি,নেকি হায়দার, মো. রাকিব খান, কাওসার আহমেদ, ফুয়াদ মাহমুদ জিহান, মো. জাহিদ হাসান, আহনাফ আবিদ, মো. নূর হাসান, মো. ইফতেখার আহমেদ ইফতি।
একইসাথে ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মমেক শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাবের সাংগঠনিক পদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকবে না। একইদিন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এসএইচ/এএস




